টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে চাঁদাবাজির সময় চার চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৭৫ হাজার টাকা জব্দ করা হয়।
টাঙ্গাইল র্যাব-১২ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩)-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিক্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘাটাইল উপজেলা বাজার এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল।
বিভিন্ন ওষুধ কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে চাঁদাবাজির সময় পান্না (৩৮), আবু (৪২), শফি (৩৬) ও সুমন (৩৫) নামে চার চাঁদাবাজকে আটক করা হয়।
মহিউদ্দিন ফারুকী আরওজানান, চাঁদাবাজদের কাছ থেকে চাঁদাবাজির ৭৫ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





