চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় মহিলাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের খলিলুর রহমানের স্ত্রী মনীয়ার খাতুন (২৭) ও শ্যামপুর গ্রামের রফিকুল ইসলামকে আটক করে।
দামুড়হুদা থানার ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
ঢাকা, ৯ জুলাই, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





