যশোরে ইউনিক পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল­-বাসের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুর রহমান তপু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে শহরের পালবাড়ি এলাকার ইউনিক পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তপু যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকার মাহাবুব আলমের ছেলে। তিনি মোজো কোম্পানির কর্মচারি ছিলেন।

কোতোয়ালি থানার এসআই সাহাবুল আলম জানান, সকালে তপু একটি পালসার মোটরসাইকেল চালিয়ে চাঁচড়া চেকপোস্ট থেকে পালবাড়ির দিকে যাচ্ছিলেন। ইউনিক পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তপু নিহত হন।

এমই