খাগড়াছড়ি পার্বত্যজেলার মহালছড়ি উপজেলায় ৩নং ক্যাংঘাট ইউনিয়নের ক্যাংঘাট নতুন বাজার এলাকার এক গৃহবধূকে উপজাতিয় সন্ত্রাসী দ্বারা শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার মহালছড়ি উপজেলার ৩নং ক্যাংঘাট ইউনিয়ানের ক্যাংঘাট নতুন বাজার এলাকার আব্দুল মান্নানের স্ত্রী মোছা. নাছিমা বেগম (৩২)রবিবার বেলা সাড়ে ১১টায় পার্শ্ববর্তী যাদুনালায় গরুর খাদ্য সংগ্রহ করতে গেলে পাশেই ওৎ পেতে থাকা উপজাতি কিছু লোকজন তার উপর পাশবিক নির্যাতন চালায়।

পরবর্তীতে অজ্ঞান অবস্থায় বাঙ্গালী গৃহবধুরা তাকে উদ্ধার করে নিকটস্থ উপজেলা সদরের হাসপাতালে ভর্তি করানো হয়। কর্তব্যরত ডাক্তার বলেছেন, ডাক্তারী পরীক্ষা শেষে বলা যাবে রোগী শারীরিক নির্যাতিতা হয়েছে কিনা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে বাঙ্গালী ও উপজাতিদের মধ্য উৎকন্ঠা বিরাজ করছে।

এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেমায়ুন কবির চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এরকম একটি ঘটনা শুনেছি তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি আরও বলেন যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশি টহল রয়েছে।
আবু বকর/জেড