পাবনার ঈশ্বরদীতে এবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি ৪ সেলসিয়াস ছিল সেখানে।

এর আগে গতকাল রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ কারণে ঈশ্বরদীতে তীব্র শীত অনুভূত হয়। হাড়কাঁপানো শীত উপেক্ষা করে কর্মজীবী মানুষ ছোটেন কর্মস্থলে। দুর্ঘটনা এড়াতে সড়ক-মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

ঈশ্বরদী আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী বলেন, মঙ্গলবার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা আরো কমতে পারে।

ঈশ্বরদীর পরে তীব্র শীত অনুভূত হয় দিনাজপুরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুরে আজ ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এরপর চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর-কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এমবি