সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে অপহৃত তৃতীয় শ্রেণির স্কুলছাত্র মাহীকে (৮) উদ্ধার করেছে পুলিশ। মিরপুর গ্রামের আফিজ উদ্দিনের ছেলে মাহী।

মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ছাতক উপজেলার বাউসী গ্রামে অভিযান চালিয়ে অপহৃত মাহীকে উদ্ধার করে। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন : রিকশা চালক লিলু মিয়া (২০) ও অবিদ উল্লাহ (২৬)।

মাহী ৩০ নভেম্বর উপজেলার মিরপুর এআর চৌধুরী একাডেমি স্কুলে যাওয়ার পথে অপহরণ হয়েছিল।

জগন্নাথপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কেএইচ