ঢাকা নার্সিং কলেজের হোস্টেল থেকে নূর নাহার (১৯) নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তিনি ডিপ্লোমা নার্সিংয়ের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হোস্টেলের নিচতলার গেটের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে ঢামেক কর্তৃপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জানান, হোস্টেলের নিচতলায় কলাপসিবল গেটের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





