সিরাজগঞ্জের বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৫ জন ছাত্র আহত হয়েছেন।

আজ (১৫ মার্চ) রোববার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামাখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার বেগুনবাড়ী মাদ্রাসার শিক্ষক খালেদ মাহমুদ (২৭), মাদ্রাসার ছাত্র নেত্রকোনা জেলার ইমরান হাসান (১৬), ময়মনসিংহের ইয়াসিন আরাফাত (১৫) ও একই মাদ্রাসার ছাত্র ইলিয়াস (১৬)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ময়মনসিংহের বেগুনবাড়ী মাদ্রাসার শিক্ষার্থীরা নওগাঁয় কোনো অনুষ্ঠান শেষে করে বাস রিজার্ভ করে ফিরছিল। পথে বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মাদরাসা ছাত্র নিহত হয়। আহত হন ছাত্র-শিক্ষকসহ অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক খালেদের মৃত্যু হয়। এছাড়া আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে ইলিয়াসের মৃত্যু হয়।

এমবি