বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী আজ বধুবার (১০ আগস্ট)। দিবসটি পালন উপলক্ষে নড়াইলে শিল্পীর সংগ্রহশালা চত্বরে বুধবার সকাল সাড়ে ৬টায় কোরআনখানি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।

এ ছাড়া শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ থেকে ৩১ আগস্ট তিন দিনব্যাপী সুলতান উৎসব এবং ১ সেপ্টেম্বর চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননার পাশাপাশি শিল্পী এসএম সুলতান ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা পান।

গুণী এ শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামের বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর অসুস্থ অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ শিল্পী।

এমএনজে