পবিত্র ঈদুল ফেতরের টানা ৯ দিনের ছুটি বাতিল করে শুধুমাত্র ঈদের দিন ও তার পরদিন শুক্র ও শনিবার ছুটি বহাল রেখে নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

সোমবার বিকেলে বেনাপোল সহ বিভিন্ন কাস্টম হাউসে এই নির্দেশনায় জারি করে রাজস্ব বোর্ড। রাজস্ব বোর্ডের নথি নং-১৭(৩)শু:ণী:ও বা:/২০০৭/৩১৩ তারিখ:- ২৭/৬/১৬ সরকারি ছুটির দিনে অন্যান্য দিনের ন্যায় বন্দর ও কাস্টমস খোলা রেখে কাজকর্ম স্বাভাবিক রাখার নির্দেশনা জারি করায় চাপা ক্ষোভ বিরাজ করছে কাস্টম ও বন্দর কর্মকতা কর্মচারীসহ বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর মাঝে।

কাস্টমস খোলা রাখার নির্দেশনা থাকলেও বন্দর বন্ধ থাকছে। ফলে আমদানি রফতানি সংক্রান্ত সকল কাজকর্ম বন্ধ থাকছে। ৪ জুন’র পর থেকে সকল ধরণের পন্য পরিবহনের জন্য ট্রাক চলাচল বন্ধ থাকবে।

প্রধান মন্ত্রীর ঘোষনার পরপরই অধিকাংশ কাস্টম, বন্দর ও ব্যাংক বীমা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য অগ্রীম বাস ও ট্রেনের টিকিট সংগ্রহ করেছে। রাজস্ব বোর্ডের এ ধরণের নির্দেশনায় ব্যবসায়ীমহলে চাপা ক্ষোভ বিরাজ করছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, টানা ৯ দিনের সরকারী ছুটির কারনে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরণের আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকবে। ফলে বেনাপোল বন্দর ও কাস্টমস হাউসে কোন কাজ কর্ম হবে না। ফলে রাজস্ব বোর্ড ঈদের ছুটি বাতিল করে কাজ কর্ম চালু রাখার বিষয়টি খুব একটা ফলপ্রসু হবে না বলে তিনি জানান।

বেনাপোল আমদানি রফতানিকারক এসোসিয়েশনের সহ সভাপতি আমিনুল হক জানান, ৯ দিনের সরকারী ছটির কারণে বেনাপোল বন্দরে কোন প্রভাব পড়বে না। ঈদের কারণে অধিকাংশ ব্যবসায়ীরা পূর্ব প্রস্ততি গ্রহণ করে কাজ কর্ম সম্পন্ন করেছে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষের ডাইরেক্টর নিতাই চন্দ্র সেন জানান, পবিত্র ঈদের ফেতরের টানা ৯ দিনের ছুটি থাকায় বেনাপোল বন্দর বন্ধ থাকছ্। ফলে বন্দরে কোন কাজ কর্ম হবে না।

এআইএস