কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটর সাইকেল ও একটি মোবাইল সেট জব্দ করেন। এসময় জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বুধবার সকালে কক্সবাজারের রামু থানায় সোপর্দ করা হয়েছে।

জব্দকৃত ইয়াবাসহ অন্যান্য জিনিসের মূল্য ৩১ লক্ষ ২৭ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন।

মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার সাদেক আলী বলেন, মঙ্গলবার (২৪ জানুয়ারী) রাতে টেকনাফ থেকে কক্সবাজার মুখী একটি মোটর সাইকেল তল্লাসী চালিয়ে ইয়াবাসহ ২জনকে আটক করা হয়।

আটককৃতরা হল চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাবুল ঘোশের ছেলে রনি (২৫) ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মধ্যম হ্নীলা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ মাঈন উদ্দিন। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

এমই