নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৯২ ক্যান বিয়ারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আড়াইহাজার থানার সহকারী দারোগা সায়েম উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া থাড়িবাড়ি এলাকার গোপালদী সড়কে একটি ছাই রংয়ের প্রাইভেটকার(ঢাকা মেট্রো-গ-১১-৭১২৫) থামানো অবস্থায় দেখে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে বিশেষ পদ্ধতিতে রাখা ১৯২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাখাওয়াত হোসেন বলেন, কোনো মাদক ব্যবসায়ী পুলিশের অবস্থান টের পেয়ে গাড়িতে বিয়ারগুলো রেখে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।
এমকে





