নারায়ণগঞ্জের ফতুল্লায় সাত তলা একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও শিশু দগ্ধ হয়েছেন।

রোববার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফতুল্লা উপজেলার মাসদাইর এলাকায় সাত তলা ভবনে এ আগুনের সূত্রপাত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী কর্মকর্তা মোহাম্মদ ফখরুদ্দিন জানান, ফতুল্লায় সাত তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মা ও শিশুকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বর্তমানে ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এইচএম