ফেনী সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি ও গাইবান্ধা সদরে রবিদাস সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ (২২ এপ্রিল) সোমবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সদরে চৌমাথা মোড়ে এই মানববন্ধন হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর প্রধান, জাসদের সভাপতি সাংবাদিক নুরুজ্জামান প্রধান, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্চু, পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্রও সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তরা বলেন, নুসরাত হত্যার দ্রুত বিচারসহ সকল ধরনের নির্যাতন বন্ধ করে সূখী সমৃদ্ধশালী বাংলাদেশ বাস্তবায়নে সকল ধর্ম গোত্রের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এমবি