কক্সবাজার থেকে অপহৃত ফেনীর সোনাগাজীর জুলফিকার ইসলাম ডালিমকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
ফেনী প্রেসক্লাবে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে ডালিমের মা জোসনা আরা বেগম দাবি করেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এম এ মতিউর রহমানের মেয়ে তাসনিম মীমকে বিয়ে করার অপরাধেই ডালিমকে অপহরণ করা হয়েছে।
ডালিমের ভাই জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, ১৯ অক্টোবর রাতে র্যাব পরিচয়ে কক্সবাজারের লাইট হাউজ এলাকায় ডালিমের ভাড়া করা বাসা থেকে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর র্যাব ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তারা ডালিমকে আটক করেননি বলে জানান।
অপহরণের ঘটনায় ডালিমের মা জোসনা আরা বেগম বাদী হয়ে গত ২২ অক্টোবর কক্সবাজার সদর মডেল থানায় এমএম মতিউর রহমান, তার স্ত্রী ইফাত হালিমা রানা ও মেয়ে তাসনিম মীমের নাম উল্লেখ করে মামলা করেন।
জহিরুল আরো জানান, তার ভাই ডালিম ঢাকায় থাকা অবস্থায় মীমের সাথে সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ২০১৪ সালের ৩০ মার্চ দুই পরিবারের অগোচরে তারা বিয়ে করেন। কয়েক মাস আগে ঘটনাটি জানাজানির পর মীমের বাবা ডালিমকে বেশ কয়েকবার ফোনে হুমকি দেন।
এ বিষয়ে কথা বলার জন্য এ প্রতিবেদক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এম এ মতিউর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করে সেটি বন্ধ পেয়েছে।
এমএ
জাতীয়
ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি
কক্সবাজার থেকে অপহৃত ফেনীর সোনাগাজীর জুলফিকার ইসলাম ডালিমকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। ফেনী প্রেসক্লাবে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে ডালিমের মা জোসনা আরা বেগম দাবি করেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এম এ মতিউর রহমানের মেয়ে





