দিনাজপুরের পার্বতীপুরে দেশীয় তৈরি পিস্তলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে পার্বতীপুর রেলস্টেশনের পূর্বপাশে মদের ভাটি থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন- মদের ভাটির ব্যবস্থাপক রতন (৪০)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

র‌্যাব- ১৩ নীলফামারী ক্যাম্প ইনচার্জ আকরামুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশনের পাশে মদের ভাটিতে অভিযান চালায় র‌্যাব। এ সময় দেশীয় তৈরি একটি পিস্তলসহ দুইজনকে আটক করা হয়।

কেএইচ