রাজধানীর সবুজবাগে আশরাফুল আলী (১৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দক্ষিণ মাদারটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আশরাফুল বাগানবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আশরাফুলের বাবা ফরিদ হোসেন জানান, বাসা থেকে ঝুলন্ত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, বাসার পাশে নির্মাণাধীন ভবনের শ্রমিকরা এক কিশোরীকে উত্ত্যক্ত করত। এ নিয়ে প্রতিবাদ করায় শ্রমিকরা তার ছেলেকে মারধর করেছিলেন। এর জের ধরে অভিমানে সে আত্মহত্যা করেছে।

সবুজবাগ থানার ওসি মুরাদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শুনেছি যে, ওই কিশোর আত্মহত্যা করেছে। তবে প্রকৃত কারণ এখনও জানা সম্ভব হয়নি।