মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় রাতের আঁধারে এক ওষুধ ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম মোয়াজ্জেম দেওয়ান (৪২) বলে জানা যায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার বেতকা দ্বিপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গিবাড়ী থানার ওসি আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে টঙ্গিবাড়ীর দোকান থেকে নিজ বাড়িতে ফেরার পথে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের বাবা জুলহাস দেওয়ান বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের কয়েক জনকে আসামি করে টঙ্গিবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





