মাগুরায় শ্রীপুর উপজেলার মধুপুর গ্রামে সাধন বিশ্বাস (১৫) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী ধানখেত থেকে পুলিশ ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে।

নিহত সাধন বিশ্বাস মধুপুর গ্রামের দশরথ বিশ্বাসের ছেলে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, এলাকাবাসী মধুপুর গ্রামের একটি ধানখেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে।

পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

এমএনজে