মুন্সীগঞ্জ সদরে বিদেশী পিস্তল ও গুলিসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টায় অভিযান চালিয়ে দশকানী এলাকা থেকে আনোয়ার (৩০) ও সনিকে (২৪) গ্রেফতার করা হয়।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ইউনুচ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে অভিযান শুরু করা হয়। গ্রেফতার আনোয়ারের কাছ থেকে বিদেশী পিস্তলসহ ১ রাউন্ড গুলি উদ্বার করা হয়। সনি তার সহযোগী। আনোয়ার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।

কেএইচ