রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়েছে। ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষিত ওই স্কুলছাত্রী নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহজালাল জানান, গত শুক্রবার বুদ্ধিপ্রতিবন্ধী ওই স্কুলছাত্রী নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী গ্রামের আব্দুল ছাত্তার মোল্লার ছেলে বালিয়াকান্দি ডিগ্রি কলেজের ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার্থী আব্দুল রহিম (১৯) তাকে ধর্ষণ করে। ৪/৫ দিন পরে বিষয়টি জানাজানি হলে বুধবার ধর্ষিতার বাবা বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর ধর্ষক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে রাজবাড়ী মুরগির ফার্ম থেকে ধর্ষক আব্দুল রহিমকে পুলিশ গ্রেফতার করে।
ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।
কেএইচ





