নড়াইলে বজ্রপাতে অন্তস্বত্তা গৃহবধু মুন্নী বেগমের (৩০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
সে নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের খানপাড়ার রশিদ খানের স্ত্রী। পারিবারিকসূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে মুন্নী ঘরের বারান্দায় বসে থাকা অবস্থায় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়।
পরিবারের সদস্যরা তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাবে মৃত ঘোষণা করে। হাসপাতালের চিকিৎসক আহসান কবীর বাপ্পী জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই মুন্নীর মৃত্যু হয়েছে।
তার পেটের বাচ্চাটিও মারা গিয়েছে। মুন্নীর স্বামী পেশায় একজন দর্জি। তাদের একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।
হুমায়ুন/জেড





