লক্ষ্মীপুর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কফিল বাহিনী প্রধান ও যুবলীগ নেতা কফিলকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার সহযোগী সুজনকেও গ্রেফতার করা হয় বলে জানা যায়।
বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী এলাকার একটি ইটভাটা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কফিল পূর্ব মান্দারী গ্রামের সিরাজ মেম্বারের ছেলে এবং সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তবে তার সহযোগী সুজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
লক্ষ্মীপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেবলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





