মৌলভীবাজার শহরের তাজ হোটেলের মালিক জিআর মামলায় পলাতক আসামি পারভেজ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চৌমুহনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পারভেজ মিয়া আখাইলকুরা ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল বাছিত মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিতিত্তে শহরের চৌমুহনা এলাকার তাজ হোটলে অভিযান চালিয়ে মালিক পারভেজ মিয়াকে গ্রেফাতার করে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই)) নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ২০০৯ সালে মৌলভীবাজার মডেল থানায় একটি সংঘর্ষের মামলা রয়েছে।

কেএইচ