পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রাম থেকে অজ্ঞাতপরিচয়(৪০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পটুয়াখালী-সুবিদখালী-বেতাগী সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জেএ





