মিরসরাই জোরারগঞ্জ থানা এরাকায় দুইটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩’শ বোতল ফেনসিডিলসহ দু'জনকে আটক করে পুলিশ।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাহাপাড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার আলী হোসেনের ছেলে আক্তারুজ্জামান রবি (২২) ও চুনতি এলাকার ইস্কান্দারের ছেলে আসাদ উল্লাহ হৃদয় (১৫)।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম লিয়াকত আলী বলেন, চট্টগ্রামে ফেনসিডিল নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার প্রাইভেট কার দুইটিকে ধাওয়া দিয়ে সোনা পাহাড় এলাকায় আটক করা হয়।
এ সময় গাড়ী দুইটিতে থাকা ৩’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাইভেট কারে থাকা চারজন পালিয়ে গেলেও দুই জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এমকে





