জয়পুরহাট পৌরসভার বিশ্বাসপাড়া থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ নাজমুল হক বাঁধন (২৮) নামে এক তরুণকে আটক করেছে জয়পুরহাট র‌্যাপিড আ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৫) সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের আধিনায়ক মেজর আব্দুর রহিম সত্যতা শিকার করেছে। আটক তরুণ নাজমুল হক জয়পুরহাট সদর উপজেলার পরুলিয়া গ্রামের মৃত জহুরুল হকের ছেলে।

র‌্যাব জানায়, গোপন এক সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টার সময় শহরের বিশ্বাসপাড়ায় অভিযান চালিয়ে আমেরিকান পিস্তল ও ম্যাগাজিনসহ বাঁধনকে আটক করে র‌্যাব-৫। এসময় তার কাছ থেকে মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ১৬ এপ্রিল তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানা অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

কেএইচ