গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি বালুবাহী ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ (কেবিন) পুড়ে যায়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গার আমলাগাছী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বালু নিয়ে একটি ট্রাক পলাশবাড়ী থেকে গাইবান্ধা যাচ্ছিল। ঢোলভাঙ্গার আমলাগাছী বাজার এলাকায় ট্রাকটি পৌঁছালে অবরোধ-হরতাল সমর্থকরা গতিরোধ করে। পরে তারা পেট্রোল ঢেলে ট্রাকটিতে আগুন দেয়।

বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. রোজিফা বেগম মীনা আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই পালিয়ে যায় অবরোধ-হরতাল সমর্থকরা। স্থানীয়দের সহায়তায় পরে ট্রাকের আগুন নিভিয়ে ফেলা হয়।

এমকে