দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিতর্কীত সহকারী শরীরচর্চা শিক্ষক মোঃ রবিউল হাসানকে বিদ্যালয় থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

নারী কেলেঙ্কারীর অপরাধে অভিযুক্ত ওই শিক্ষককে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রায় ৬ মাস পূর্বে সাময়িক বরখাস্ত করা হয়।

এবং গতকাল শুক্রবার তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে বলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মূন্সী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নারী কেলেঙ্কারীর অপরাধে অভিযুক্ত দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিতর্কীত সহকারী শরীরচর্চা শিক্ষক মোঃ রবিউল হাসানকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

এ গটনার কারনে অভিযুক্ত ওই শিক্ষককে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রায় ৬ মাস আগে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

গতকাল শুক্রবার দুপুরে দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ’র সভাপতি আ’লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মূন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ওই বরখাস্তের বিষয়টি চুড়ান্ত করা হয়।

বিভিন্ন সময়ে সংগঠিত নারী কেলেঙ্কারীর নানা ঘটনা বিশ্লেষনে বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করনে তাকে চুড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বর্তমান কর্মস্থলে যোগদানের পূর্বে ভিড়াল্লা এস,কে উচ্চ বিদ্যালয় থেকে একই অভিযোগে তাকে বরখাস্ত করা হলেও অসৎ চরিত্রে ধারাবাহিকতা অব্যহত রেখে বর্তমান কর্মস্থলে একই অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে স্থায়িভাবে বিদ্যালয় থেকে বহিস্কার করা হয়।

এ ব্যাপারে দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সরকার বলেন ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের বিতর্কীত শিক্ষক কোনভাবেই মেনে নেয়া যায়না।

তাকে শুদ্ধি হওয়ার সুযোগ দিলেও সে সেই সুযোগ গ্রহন করেনি উপরন্তু গত ৬ ডিসেম্বর রাতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক সদস্যর মাধ্যমে জানতে পারি যে, রাত ৯টায় উপজেলা সদরের তার ভাড়া বাসার তালা ভেঙ্গে এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে ওই ছাত্রীকে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়।

শাহীন/মাহমুদ