ভোলায় ২ ছাত্রের দ্বন্দ্বের জের ধরে জেলার আব্দুর রব স্কুল অ্যান্ড কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে বহিরাগত ছাত্ররা। এতে ওই স্কুলের অন্তত ১৩ শিক্ষার্থী আহত হয়েছেন।
এ ঘটনায় ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে শিক্ষক ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শিক্ষকরা জানিয়েছেন, শনিবার দুপুরের দিকে এ রব স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র রেজবি ও ইমনের মধ্য দ্বন্দ্ব বাধে। এ ঘটনায় ইমন ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কিছু ছাত্র এনে এ রব স্কুলে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে স্কুলের ৫/৬টি কক্ষের জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও স্কুলের শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আহত হন ১৩ শিক্ষার্থী।
ভোলা সদর থানার অভিসার ইন চার্জ (ওসি) মোবাশ্বের আলী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উভয় প্রতিষ্ঠানের শিক্ষকগণ বিষটি সমাধানের চেষ্টা চালাচ্ছেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





