রাজধানীর উত্তরখানে অটোরিকশার চাপায় সুমাইয়া আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর পিতার নাম হাবিবুর রহমান। উত্তরখান মধ্যপাড়া হাজিবাড়িতে তাদের বাসা।
সুমাইয়ার মা নূপুর বেগম জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুমাইয়া তার বড় বোনো হালিমার সঙ্গে কেনাকাটা করার জন্য গিয়েছিল। বাসায় ফেরার পথে উত্তরখান ভুঁইয়া বাড়ির কমিউনিটির পুলিশের অফিসের সামনে একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে উত্তরখান থানার এসআই মাহমুদুল হাসান রাতে তার লাশ উদ্ধার করেন। শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
জাতীয়
অটোরিকশার চাপায় উড়ে গেল শিশুর প্রাণ
রাজধানীর উত্তরখানে অটোরিকশার চাপায় সুমাইয়া আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুর পিতার নাম হাবিবুর রহমান।উত্তরখান মধ্যপাড়া হাজিবাড়িতে তাদের বাসা।সুমাইয়ার মা নূপুর বেগম জানান, গতকাল





