একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া চলছে।এজন্য নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। তৎপর রয়েছেন গোয়েন্দারা।

কারাগারের সংযোগ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কেবল গণমাধ্যম, আইনশৃংখলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছাড়া কোনো গাড়ি ওই সড়কে চলাচল করতে দেয়া হচ্ছে না।

এদিকে ফাঁসি কার্যকরের পর নিজামীর লাশ বহনের জন্য চারটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে বলে কারা সূত্রে জানা গেছে।

অন্যদিকে শেষবারের মতো নিজামীর সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাত ৮টার দিকে কারাগারে প্রবেশ করেন নিজামীর পরিবারের সদস্য ও স্বজনরা।

স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে দ্রুততম সময়ে নিজামীর ফাঁসি কার্যকর করা হবে। এরপর তার লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়ায় নিয়ে যাওয়া হবে।

এমবি