রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মানিক শিকদার(২৫) নামের এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানাগেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক সূত্রে জানা গেছে, মানিক শিকদারের বাবা মো. সোবহান বলেন, তাঁর ছেলে মাদকাসক্ত ছিলেন। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় তিনি কারাগারে ছিলেন। গত সোমবার ছাড়া পান।
গতকাল শুক্রবার রাতে মানিক বাড়িতে মা, বাবা ও বোনকে মারধর করেন। পরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। তাঁকে গতকাল দিবাগত রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআই





