নড়াইলের লোহাগড়া উপজেলায় ডাকাতদের ছুরিকাঘাতে হাফিজ মুন্সি (৪০) নামে এক প্রবাসী খুন হয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাংখারচর গ্রামে এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, সম্প্রতি দেশে ফিরে বাড়ি নির্মাণের উদ্যোগ নেন হাফিজ। এ জন্য বৃহস্পতিবার তিনি ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে বাড়িতে রাখেন। কোনোভাবে বিষয়টি জানতে পেরে শুক্রবার রাতে একদল ডাকাত তার বাড়িতে হানা দিয়ে লুটপাট শুরু করে। এতে বাধা দিলে ডাকাতরা হাফিজকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ বিষয়ে তদন্ত চলছে।

এমই