২২ শ্রাবণ বাংলা সাহিত্যের অনন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৩তম মৃত্যুবার্ষিকী। সারাদেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতি বছরের ন্যায় এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে।
তবে গতবারের মত এবারও কোনো অনুষ্ঠান নেই কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে। এতে ক্ষোভ প্রকাশ করছেনে রবীন্দ্র প্রেমিরা।
কুষ্টিয়া আব্দুর রাফেত বিশ্বাস কলেজের প্রভাষক হামিদুল ইসলাম বলেন, কুঠিবাড়িতে কবির জন্মজয়ন্তী অনুষ্ঠান যেভাবে পালন করা হয় একইভাবে মহাপ্রয়াণ দিবসও সরকারিভাবে পালন করা প্রয়োজন।
শিলাইদহ কুঠিবাড়ির কাস্টোডিয়ান মোখলেছুর রহমান জানান, মৃত্যুবার্ষিকীতে বড় ধরণের কোনো অনুষ্ঠানের আয়োজন এবার নেই। রবীন্দ্র ভক্তদের প্রত্যাশা হলো জন্মর্বার্ষিকীর মতো মহাপ্রয়াণ দিবসটিও পালন করা এবং কুঠিবাড়িকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





