বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার করে আনা ৮ লাখ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ পণ্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার রাতে বেনাপোল দৌলতপুর গ্রাম থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয় নি ।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামস্থ গাতীপাড়া জামে মসজিদের পাশে রাস্তার উপর অভিযান চালিয়ে ৬৯০০ পিস সিটি গোল্ড চেইন, ৩০ পিস পন্ডস ফেসওয়াস, ১৮০ পিস হোয়াইট বিউটি ক্রিম, ৯৬ পিস জুনিয়র হরলিক্স, ৯৬০ প্যাকেট ডার্ক ফ্যান্টাসী বিস্কুট, ১৯০ পিস কিটকাট চকলেট এবং ৩৩ পিস দুলহান কেশ কালার আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) বলেন, আটক ভারতীয় মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। আটককৃত মালামালের সর্বমোট মূল্য আট লক্ষ দশ হাজার আটশত দশ টাকা বলে জানায় বিজিবি।


নাসির/জেড