সুন্দরবনে ট্যাংকারডুবির ঘটনায় ছড়িয়ে পড়া ফার্নেস ওয়েল কার্যকারিতা রোধে কোনো কেমিক্যাল ব্যবহার করা হবে কিনা সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার।

তবে বনবিভাগ সূত্রে জানা গেছে, এ ব্যাপারে রোববার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

এ ব্যাপারে সুন্দরবন (পশ্চিম) বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহমদ জানান, বিশেষজ্ঞরা বলেছেন, ফার্নেস ওয়েল কার্যকারিতা রোধে কেমিক্যাল ব্যবহার করা হলে সুন্দরবনের ইকোসিস্টেমের উপর প্রভাব পড়তে পার।

তিনি জানান, এমনিতেই ফার্নেস ওয়েলের কারণে সেখানে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। আবার যদি কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় তবে অক্সিজেনের পরিমাণ আরও কমে যাবে।

বিভাগীয় এই বন কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত মনে করছি ম্যানুয়ালি যতটা তেল অপসারণ করা যায় তা করব।

তিনি বলেন, ন্যাচারালি এক থেকে ছয় সপ্তাহ পর তেল পানির নিচে পড়ে যাবে।

কেএইচ