রাঙামাটিতে ৭৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ মার্চ) সকালে শহরের আলম ডক ইয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হাসেম উদ্দিন (৪০) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৩০)।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানান, আটক দম্পতি দীর্ঘদিন ধরে রাঙামাটিতে ইয়াবা ব্যবসা করে আসছেন। তাদের নামে আগেও একটি মামলা আছে।

গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি আলম ডক ইয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই।

ওএফ