দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। 

শনিবার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৯৯ জন শনাক্ত নিয়ে দেশে এ পর্যন্ত মোট ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৬৬৮ জন।

এমআর