কক্সবাজার শহরের দরিয়ানগরে একটি দেশিয় তৈরি বন্দুক ও এক রাউন্ড কার্তুজসহ আব্দুর রহিম (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে দরিয়ানগরের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামি একই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।

কক্সবাজার সদর থানার এসআই আব্দুর রহিম জানান, ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওএফ