গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের বহুতল কমপ্লেক্স ভবন নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

শনিবার বেলা সাড়ে ১১টায় এ ভিত্তিফলক উন্মোচন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন-উল-হাসান, জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন ফকু, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী সাদেক, সাধারণ সম্পাদক প্রধান আতাউর রহমান বাবলূ, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের সভাপতি তৌহিদুর রহমান মানিক, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক সেলিম, গোবিন্দগঞ্জ বণিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম প্রধান টুকু, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ কুমার চাকী, সাধারণ সম্পাদক রবিউল কবির মনু, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল মোহন্ত, সহসভাপতি রফিকুল ইসলাম মন্ডল, রফিকুল ইসলাম রফিক, সহসাধারণ সম্পাদক শাহ আলম সরকার সাজু, তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক শামীমরেজা ডাফারুল, সাহিত্য সম্পাদক মনজুর হাবীব মনজু, ক্রিড়া সম্পাদক এবিএস লিটন, সদস্য রাহেনুল হক সরকার, তাহেদুল ইসলাম, নিজাম উদ্দিন প্রধান, এসএম কবির রাসেল, ডিপটি প্রধান, মাহমুদ খান, মানিক সাহা, ফারক হোসেন ছন্দ, হাবিবুর রহমান আকন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিত্তিফলক উন্মোচন শেষে নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মোনাজাত করা হয়।

এমকে