চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে রাহাদ আলী নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এক পা হারিয়ে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আছেন রাহাত আলীর মা রুনি বেগম।
গতকাল রোববার (৪ জুন) রাত সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
তারা শিবগঞ্জ পৌর এলাকার তরকারিপট্টি গ্রামের বাসিন্দা।
স্থানীরা বলেন, শিশু রাহাদ মায়ের সঙ্গে ভটভটিতে করে রসুলপুর হতে শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় রসুলপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় শিশু রাহাদ। এ সময় শিশু রাহাদের মার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএস





