সিলেট মহানগরীর আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন মিল্লাত নূর নামের এক চাঁদাবাজ। সে মহানগরীর শাহী ঈদগাহস্থ ধানসিঁড়ি ৪৬ নং বাসার আব্দুর নূরের ছেলে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে লামাবাজার ফাঁড়ি পুলিশের এসআই রবিউল ইসলাম ।

তিনি জানান, নূর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর রিকাবীবাজারে স্টেডিয়াম মার্কেটের ডা. সাধু উত্তম কুমারের চেম্বারে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় ডাক্তার উত্তম কুমার রাত ৯টার দিকে মিল্লাতকে তার চেম্বারে যেতে বলেন।

কথা মতো রাত ৯টার দিকে মিল্লাত স্টেডিয়াম মার্কেটে গিয়ে ডা. উত্তমকে তার চেম্বারে পাননি। তিনি সেলফোনে উত্তমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। বিষয়টি ডা. উত্তম আওয়ামী লীগ নেতা বিধান কুমারকে জানালে তিনি ছাত্রলীগ কর্মী সোহাগ, রাজু ও নাহিদকে ঘটনাস্থলে পাঠান। তারা ঘটনাস্থলে এসে মিল্লাতকে আটক করেন। রাত ১০টার দিকে মিল্লাতকে লামাবাজার ফাঁড়ি পুলিশ এসে আটক করে নিয়ে যায়।

এমআর