ঈদ ও পূজার আগে বেতন-বোনাস পরিশোধসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হোটেল-রেস্টুরেন্ট,মিষ্টি ও বেকারি শ্রমিক ইউনিয়ন।

দাবি আদায়ে শনিবার সকালে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছেওই শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি বাচ্চু মোল্যা অভিযোগ করেন, মালিকেরা হোটেল-রেস্টুরেন্ট, মিষ্টি ও বেকারি শ্রমিকদের খেয়াল খুশিমতো ব্যবহার করেন।

ঈদ-পূজায় তাদের বোনাসের ব্যবস্থা নেই। তাদের বেতনটাও সময়মত পরিশোধ করা হয় না বলে অভিযোগ করেন বাচ্চু মোল্যা।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর