কুষ্টিয়ায় আলোচিত শিশু অর্পা রানী পাল (৮) ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অসামি তপন কুমার পালকে মৃত্যুদÐ দিয়েছেন আদালত। বুধবার বেলা পৌনে ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক রেজা মো. আলমগীর হোসেন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামি তপন কুমার পাল শহরের আড়ুয়াপাড়ার রবীন্দ্রনাথ কুমার পালের ছেলে। মামলা সুত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে শিশু অর্পা রানী পাল বাড়ির বাইরে যাওয়ার পর নিখোঁজ হয়। পরের দিন ২৯ মার্চ রাতে এক প্রতিবেশী টয়লেটের ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ অর্পার মরদেহ উদ্ধার করে। ওই দিন রাতেই অর্পার বাবা স্বপন কুমার পাল বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ প্রতিবেশী রবীন্দ্রনাথ কুমার পালের ছেলে তপন কুমার পালকে আটক করে। জিজ্ঞাসাবাদে তপন অর্পাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে সে। পরে মামলাটি কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠানো হয়। পরবর্তীতে ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাড. অনুপ কুমার নন্দী বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এই রায় দিয়েছেন। এই রায়ে আসামির উপযুক্ত বিচার হয়েছে এবং অর্পার পরিবার ন্যায়বিচার পেয়েছে। রায় ঘোষণার পর আসামিকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এসএ





