রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনের ১৯ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার নীলুফা ইয়াসমিন জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় ১৫ থেকে ২০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে তারা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনএসসি ভবনের ১৯ তলায় জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিস। এই অফিসে আগুন লাগে। ২২ তলা ভবনের অন্য কোনো তলায় আগুন লাগেনি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মাহবুব জানিয়েছেন, শট সার্কিটে একটি টেবিল ফ্যানে আগুন ধরে যায়। এ থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে আগুন বেশি ছড়ায়নি।

তিনি আরো জানান, ক্ষয়ক্ষতির পরিমাণও খুব সমান্য। কিছু কাগজপত্র, প্লাস্টিট ও কাচের জিনিসপত্র পুড়ে গেছে।

এসএইচ