জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, ‘যৌতুকের জন্য মেয়েরা যেন নিগৃহীত বা অত্যাচারিত না হয় সে জন্য তাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।’
তিনি বলেন, ছেলেমেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকদের পাশাপাশি সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে সুশিক্ষিত হতেই হবে।
ময়মনসিংহের শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রি কলেজের একাডেমিক ভবন উদ্বোধন ও নবীন বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন রওশন এরশাদ।
কলেজের প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফখরুল ইমাম এমপি, সালাউদ্দিন মুক্তি এমপি, বেগম রওশন আরা এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন প্রমুখ।
জেআই





