নোয়াখালী সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে বাহার (৩০) খুন হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮ টায় পথচারীরা যুবক বাহারের লাশ ডোবায় ভাসমান অবস্থায় দেখে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত বাহার পাশের দাগনভুঁইয়া উপজেলার হাবিবের ছেলে।এলাকাবাসী জানান, নিহত বাহার দীর্ঘদিন ধরে ওই গ্রামে তার শ্বশুর তোফায়েলের বাড়িতে সপরিবারে বসবাস করেছে।
কয়েক মাস ধরে স্ত্রীর সাথে বাহারের পারিবারিক অন্তঃকলহ ছিল। ধারনা করা হচ্ছে তার স্ত্রী ও শ্বশুরের নির্দেশে ভাড়াটিয়া সন্ত্রাসীরা বাহারকে খুন করে।
এদিকে সেনবাগ থানার ওসি মমিনুল হক জানান, ডোবায় নিহত যুবকের লাশ উদ্ধার করে রোববারেই সুরতহাল করতে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আরএম





