নড়াইলে স্ত্রী হত্যা মামলায় স্বামী ফারুক শেখকে (৩০) যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং ২হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আবুল বাশার মুন্সী বুধবার (১৫ মার্চ) দুপুরে এ আদেশ দেন।
আদালত ও মামলার বিবরণে জানা যায়, সাজাপ্রাপ্ত ফারুক শেখ নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামের জলিল শেখের ছেলে। সে ২০১৪ সালের ২৮ মার্চ রাত ১১টার দিকে তার স্ত্রী মিতালী বেগমকে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় ফারুককে আসামি করে কালিয়া থানায় মামলা দায়ের হয়। ৯ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ফারুক শেখকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন। ফারুক বর্তমানে কারাগারে আছে।
রিন্টু/জারিফ





