রাজধানীর বনানীতে কাঁচাবাজার সংলগ্ন এসএমসি সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২ টা ৩৭ মিনিটের দিকে আগুন লাগে। অবশ্য ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বারিধারা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান আমানত হোসেন টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকান্ডের খবরে ২টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যায়। ৩ টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ভবনটির ১০ ও ২২ তলায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তবে ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তাৎক্ষনিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি তিনি।
জেইউ





